গ্রেপ্তার ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার চান্দেরবাজার-সংলগ্ন রতনের বাড়ি থেকে গত শুক্রবার রাতে হত্যা, মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ সাত মামলার আসামি ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ইকবাল হোসেনকে ছয় সহযোগীসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে মদের খালি বোতল, ৪৯ হাজার টাকা ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বলই গ্রামের রমজান ঢালী, সুমন ঢালী, ওমর ফারুক, আক্কাস মোল্লা, মিল্টন তালুকদার ও আবুল হোসেন। এ ব্যাপারে এএসপি (সদর সার্কেল) মোহাম্মদ ইমদাদ হোসাইন জানান, ইকবাল দুর্ধর্ষ সন্ত্রাসী। তাঁকে পুলিশ অনেক দিন ধরেই খুঁজছিল। মুন্সিগঞ্জ প্রতিনিধি|