প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কাপাসিয়া থানা-পুলিশ গতকাল গতকাল মঙ্গলবার সাত আসামিকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে চারজন সাজাপ্রাপ্ত ও তিনজন এজাহারভুক্ত আসামি। কাপাসিয়া থানার ওসি আহসান উল্লাহ বলেন, কাপাসিয়া থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি মাসুম দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গতকাল সকালে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া এক বছরের সাজাপ্রাপ্ত আসামি পাশাল আলী, ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামি সোহরাব হোসেন ও ছয় মাসের সাজাপ্রাপ্ত জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন মামলায় এজাহারভুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।