প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টঙ্গিবাড়ী উপজেলার পুরা, কামারখাড়া, আলদী এবং টঙ্গিবাড়ী বাজার দিয়ে পাচার হওয়ার সময় ৩০০ কেজি জাটকাসহ আটজনকে গ্রেপ্তার করেছে টঙ্গিবাড়ী থানা-পুলিশ। আটক ব্যক্তিরা হলেন টঙ্গিবাড়ী উপজেলার পুরা গ্রামের জগন্নাথ দাশ (৪৫), মহাদেব চন্দ্র (৪০), সিরাজদিখান উপজেলার মোল্লাকান্দি গ্রামের জসিমউদ্দিন মোল্লা (৪০), নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার মধ্যনগর গ্রামের আলমাছ (৩২), মজর আলী (২৫), সুমন (২৮), চাঁদপুর জেলার মতলব উপজেলার সেলিম (৪২) এবং ঢাকার কেরানীগঞ্জ উপজেলার খরকান্দি গ্রামের সাইফুল মিয়া (২৩)।