গ্রেপ্তার ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তজেলা ডাকাত দলের আট সদস্যকে গ্রেপ্তার করেছে গাজীপুরে জয়দেবপুর থানা-পুলিশ। গতকাল শুক্রবার ভোররাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে পাঁচজন ও গত বৃহস্পতিবার সকালে জেলার বিভিন্ন স্থান থেকে তিন ডাকাতকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ডাকাতেরা হলেন কিশোরগঞ্জের কটিয়াদীর ফুলদি গ্রামের শফিক (২৫), ময়মনসিংহের ফুলপুরের বাহাদুরপুর গ্রামের ওসমান গনি (২৪), ফুলপুরের রনি (৩০), একই জেলার তারাকান্দার পানিউরা গ্রামের শাহিন মিয়া (২৫), লালমনিরহাট সদরের সিন্ধুরিয়া এলাকার মো. আতাউর রহমান (২০), জয়পুরহাটের কালাই এলাকার সুমন মিয়া (২২) ও রবিউল ইসলাম (২২) ও শেরপুরের শ্রীবর্দীর পশ্চিম থানাপাড়া এলাকার মোস্তফা (২৬)। জয়দেবপুর থানার এসআই শফিকুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।