গ্রেপ্তার ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বিভিন্ন এলাকায় গত বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে সহিংসতা সৃষ্টি ও প্রতিপক্ষের ওপর হামলায় জড়িত থাকার অভিযোগে নয়জন জামায়াত-শিবির কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: উপজেলার চরতি ইউনিয়নের দুরদুরী এলাকার রশিদ আহমদ (৪৫), উত্তর ব্রাহ্মণডাঙ্গা এলাকার তৌহিদুল ইসলাম (৪০), এওচিয়া ইউনিয়নের কইত্তারবাড়ির আমিন শরীফ (২৬) ও মো. জামাল (২৮), সিকদারপাড়া এলাকার মো. শহিদ (২৪), বাজালিয়া ইউনিয়নের মাহালিয়া এলাকার আবদুল আলম (৫০), কালিয়াইশ ইউনিয়নের মৈশামুড়া এলাকার আহমদ হোসেন (৫০), ছদাহা ইউনিয়নের সাতঘরিয়াপাড়া এলাকার মো. ইসহাক (৪৮) ও কাঞ্চনা ইউনিয়নের উত্তর কাঞ্চনা এলাকার ছেলে আবদুল হামিদ (৩১)।