গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে আরও একটি গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। পবিত্র হজ ও হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করার অভিযোগে করা একটি মামলায় গতকাল মঙ্গলবার এ পরোয়ানা জারি করেন সিরাজগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম রুবিনা পারভীন। এর আগে ঢাকায় তাঁর বিরুদ্ধে দুটি গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।