গ্রেপ্তারের পর দুই আসামিকে ছিনিয়ে নিল সন্ত্রাসীরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাড়িতে অভিযান চালিয়ে ৭২ লিটার মদসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তারের পর থানায় নেওয়ার পথে দুজনকেই পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছে সন্ত্রাসীরা। গত রোববার রাতে চট্টগ্রামের পটিয়ার কেলিশহর গ্রামে এ ঘটনা ঘটেছে।
স্বামী বাসু দে ওরফে বাসিক, স্ত্রী দেবষ্মু দের বিরুদ্ধে আগে থেকেই একটি মাদক মামলা ছিল বলে পুলিশ জানিয়েছে। একই দিন বিকেলে শিকলবাহা ভেল্লাপাড়া সেতুর পাশ থেকে ১০০ লিটার দেশে তৈরি মদ উদ্ধার করেছে পুলিশ।
পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় স্বামী বাসু দে, স্ত্রী দেবষ্মু দেসহ ১৭ জনের নাম উল্লেখসহ ২০ থেকে ২৫ জনকে আসামি করে মামলা হয়েছে। শিকলবাহা ভেল্লাপাড়া এলাকা থেকে মদ উদ্ধার হওয়ার ঘটনায় পৃথক মামলা করা হয়েছে।