প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে ফেসবুকে কটূক্তি করার অভিযোগে দায়ের করা একটি মামলায় নাটোরের লালপুরে পুলিশ এক যুবককে গ্রেপ্তার করেছে। পরে আদালতের মাধ্যমে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়।
লালপুর থানা-পুলিশ বলেছে, লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নের হাবিবপুর গ্রামের যুবক সাগর আহম্মেদ (২২) তাঁর ফেসবুক পাতায় বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করেছেন এই অভিযোগে উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সরোয়ার জাহান গত বৃহস্পতিবার থানায় একটি মামলা করেন। সাগরকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
লালপুর থানার ওসি আবু ওবায়েদ বলেন, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৬ ধারায় সাগরের বিরুদ্ধে মামলাটি করা হয়।