গয়না ও টাকা লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় খাবারের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে এক পরিবারের দুই সদস্যকে অচেতন করে পাঁচ লাখ টাকা ও ১৫ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়েছে চোরেরা। গত শনিবার উপজেলার বুখাইতলা বান্ধবপাড়া গ্রামের মজিবর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার রাতে খাবার খেয়ে মজিবর রহমান (৬০) ও তাঁর ছেলে আরিফুর রহমান (১৯) ঘুমিয়ে পড়েন। সকালে প্রতিবেশীরা অচেতন অবস্থায় তাঁদের দেখতে পান। এ সময় পরিবারের অন্য সদস্যরা বাড়িতে ছিলেন না। ধারণা করা হচ্ছে, রাতের কোনো একসময় চোরেরা বাবা ও ছেলের খাবারে চেতনানাশক পদার্থ মিশিয়ে দেয়। মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মল্লিক বলেন, এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।