ঘরগুলো উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরে টাকা পাওয়ার লোভে ফসলের খেতে নির্মিত ঘরগুলো উচ্ছেদ করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে টাঙ্গাইলের নির্বাহী হাকিম তারেকুল আলমের নেতৃত্বে প্রশাসন উপজেলার কালমেঘা তালিবাবাদ এলাকায় অভিযান চালিয়ে ৩০টি অবৈধ ঘর উচ্ছেদ করেন। গাজীপুরের ধনুয়া থেকে টাঙ্গাইলের সখীপুর হয়ে কালিহাতীর এলেঙ্গা পর্যন্ত গ্যাসের পাইপলাইন স্থাপনের একটি প্রকল্প পাস হওয়ার খবর পেয়ে ক্ষতিপূরণ পাওয়ার লোভে কিছু লোক টিন দিয়ে ওই এলাকায় ঘর নির্মাণ করেন। এ নিয়ে গত ১০ মে প্রথম আলোতে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।