ঘরে অগ্নিসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার শাহাবাজকান্দি গ্রামের কৃষক মো. ডালিম মিয়ার ঘরে কে বা কারা গতকাল বুধবার ভোরে আগুন দিয়েছে। দুজন প্রত্যক্ষদর্শী বলেন, ভোর পাঁচটায় চার-পাঁচজন দুর্বৃত্ত ঘরটিতে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে পালিয়ে যায়। এ সময় ঘরটিতে কেউ ছিলেন না। আগুন ছড়িয়ে পড়লে মালামালসহ ঘরটি পুড়ে যায়। পরে ওই বাড়ির লোকজন এসে পানি ঢেলে আগুন নেভান। মতলব উত্তর থানার ওসি মো. কবির হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।