ঘরে অগ্নিসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নে দুটি ঘরে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। আগুনে একটি বসতঘর ও রান্নাঘর পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত মো. রফিক জানান, শুক্রবার রাত দেড়টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা তাঁর দুটি ঘরে অগ্নিসংযোগ করে। তাঁর দাবি, কেউ শত্রুতা করে পেট্রল ঢেলে ঘর দুটি পুড়িয়ে দিয়েছে। কোম্পানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ সাজেদুর রহমান জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।