ঘরে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের জিয়ানগর উপজেলার পূর্ব রামচন্দ্রপুর গ্রামে গত শনিবার গভীর রাতে সিদ্দিকুর রহমান নামের এক কৃষকের ঘর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ইন্দুরকানি থানার ওসি এ কে এম মিজানুল হক বলেন, এক মাস আগে সিদ্দিকুর রহমান ও তাঁর পরিবারের সদস্যরা চট্টগ্রামে বেড়াতে যান। তাঁর ঘরটি তালাবদ্ধ ছিল। শনিবার ভোরে ফজরের নামাজ পড়ার সময় ঘুম থেকে জেগে প্রতিবেশীরা তাঁর ঘর আগুনে পুড়তে দেখেন। আগুন নেভানোর আগেই ঘরটি পুড়ে যায়। সন্দেহ করা হচ্ছে, শত্রুতার জের ধরে ঘরটিতে কেউ আগুন দিয়ে থাকতে পারে। খবর পেয়ে সিদ্দিকুর রহমান বাড়ি রওনা দিয়েছেন।