ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তাঁর স্বামী বাদী হয়ে উল্লাপাড়া থানায় আজ শুক্রবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার রাতে ওই গৃহবধূর স্বামী মাছ মারার জন্য বিলে গিয়েছিলেন। এই সুযোগে গ্রামের আবদুল খালেক কৌশলে ওই গৃহবধূর ঘরে ঢুকে তাঁকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মহসিন আলী জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনার পর খালেক পালিয়ে গেছেন। আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।