ঘরে ঢুকে স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজীতে গত বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা ঘরে ঢুকে স্বামী-স্ত্রীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে। গতকাল শুক্রবার সকালে স্বামী জসিম উদ্দিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্ত্রী বিবি কুলসুম ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও এলাকাবাসী জানান, বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে চার-পাঁচজন মুখোশধারী দুর্বৃত্ত উপজেলার রামচন্দ্রপুর গ্রামের নাসির উদ্দিনের ঘরের দরজা ভেঙে ঢুকে তাঁর ছেলে জসিম উদ্দিন (৩৬) ও জসিমের স্ত্রী বিবি কুলসুমকে (২৬) কুপিয়ে জখম করে চলে যায়। খবর পেয়ে সোনাগাজী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করে।
সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. ছালেহ জানান, কী কারণে এ হামলা তা এখনো জানা যায়নি। এ ঘটনায় মামলা হয়নি।