ঘরের বাংকার থেকে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের ধান গবেষণা সড়কের নিজ বাড়ির বাংকার থেকে গতকাল শুক্রবার সকালে খলিলুর রহমান নামের এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির সরঞ্জাম ও মালামাল উদ্ধার করা হয়। পুলিশ জানায়, খলিলুর তাঁর বসতঘরে বাংকার তৈরি করে রেখেছিলেন। তাঁকে গ্রেপ্তারে অভিযান চালালেই তিনি বাংকারে লুকিয়ে থাকতেন। গতকাল অভিযান চালিয়ে ওই বাংকারের সন্ধান পায় পুলিশ। সেখানে লুকিয়ে থাকা অবস্থায় তাঁকে গ্রেপ্তার করা হয়।