ঘাটাইলে কিশোরী ধর্ষণের শিকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের ঘাটাইলে প্রতিবন্ধী এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। গত সোমবার এ ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার ওই কিশোরীর মা বাদী হয়ে একজনের বিরুদ্ধে মামলা করেছেন।
মামলার এজাহার ও ঘাটাইল থানা সূত্রে জানা গেছে, উপজেলার সাইটশৈলা গ্রামের এক প্রতিবন্ধী কিশোরী (১৬) গত সোমবার দুপুরে নিজ বাড়িতে রান্না করছিল। এ সময় পাশের বাড়ির এক ব্যক্তি (৬০) তাকে জলপাই দেওয়ার কথা বলে তাঁর বাড়িতে ডেকে নেন। পরে ওই ব্যক্তি ওই কিশোরীকে ধর্ষণ করেন। মেয়েটি বাড়িতে এসে তার মাকে ঘটনা জানায়।
ঘাটাইল থানার ওসি কামাল হোসেন জানান, পুলিশ মেয়েটিকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠায়। পরীক্ষা শেষে টাঙ্গাইল বিচারিক হাকিম আদালতে মেয়েটির জবানবন্দি লিপিবদ্ধ করা হয়।