প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জের ঘিওর উপজেলার হিজুলিয়া গ্রাম থেকে গতকাল মঙ্গলবার রোজিনা আক্তার নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে তাঁর স্বামীর বিরুদ্ধে ঘিওর থানায় মামলা হয়েছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত সোমবার দিবাগত রাতে বাড়ির পেছনের একটি গাছের ডালে রশি পেঁচিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন রোজিনা। পুলিশ গতকাল বেলা ১১টার দিকে তাঁর লাশ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ঘিওর থানার ওসি শওকত আলম বলেন, আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে রোজিনার স্বামী আজিমের বিরুদ্ধে মামলা হয়েছে। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।