ঘিওরে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে গুরুতর আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাটির ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি রাসেল অভিকে নিজ দলের নেতা-কর্মীরা কুপিয়ে গুরুতর আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় রাসেলকে ঢাকার অর্থোপেডিকস (পঙ্গু) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ, আহত ব্যক্তির পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ঘিওর উপজেলায় বিভিন্ন এলাকায় মাটির ব্যবসা নিয়ে সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রলীগের সাবেক সহসভাপতি ইফতি আরিফের সঙ্গে রাসেল অভির বিরোধ দেখা দেয়। এরই জের ধরে গত মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার পুখুরিয়া বাজারে আরিফ ও তাঁর অনুসারী কর্মীরা রাসেলের ওপর হামলা চালান। এ সময় চাপাতির আঘাতে রাসেল গুরুতর আহত হলে তাঁরা চলে যান। তবে অভিযোগ অস্বীকার করে ইফতি আরিফ বলেন, ‘কয়েক দিন ধরে আমি ঢাকায় আছি। এ ঘটনায় আমার সম্পৃক্ততা নেই।’
আরিফ দাবি করেন, মাটির ব্যবসায় অন্য ব্যবসায়ীদের টাকা আত্মসাৎ করেন রাসেল। এ কারণে অন্য ব্যবসায়ীরা ক্ষিপ্ত হয়ে তাঁর ওপর হামলা করেছেন।