ঘুষ নিতে গিয়ে হাতেনাতে গ্রেপ্তার প্রকৌশলী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাঁচ লাখ টাকা ঘুষ নেওয়ার সময় নৌপরিবহন অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এ এফ এম ফখরুল ইসলামকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা দুইটার দিকে মতিঝিলে তাঁর নিজ কার্যালয় থেকে গ্রেপ্তার করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল।
দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য প্রথম আলোকে বলেন, ফখরুল ইসলাম একজন ঠিকাদারের কাছ থেকে ঘুষ নেবেন—বিষয়টি আগে থেকে জানত দুদক। সে অনুযায়ী দুদকের পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বে একটি দল আগে থেকে ফাঁদ পেতে ছিল। বেলা দুইটার দিকে ওই ঠিকাদারের কাছ থেকে পাঁচ লাখ টাকা নিচ্ছিলেন ফখরুল ইসলাম। এ সময় তাঁকে ঘুষের টাকাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর নৌপরিবহন অধিদপ্তরের ওই কর্মকর্তাকে মতিঝিল থানায় আনা হয়। এ ঘটনায় ফখরুল ইসলামের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।