ঘুষ নেওয়ার অভিযোগে ভূমি কর্মকর্তা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘুষ নেওয়ার অভিযোগে এক ভূমি কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল নরসিংদী থেকে ঘুষের ১২ হাজার টাকাসহ মো. নূরুজ্জামান নামের ওই কর্মকর্তাকে গ্রেপ্তার করে দুদকের একটি দল।
নরসিংদীর শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়ন ভূমি অফিসের ‘ভূমি উপসহকারী কর্মকর্তা’ নূরুজ্জামানকে আসামি করে নরসিংদীর শিবপুর থানায় একটি মামলা করেছেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-২-এর সহকারী পরিচালক মো. ফজলুল বারী।
দুদক সূত্র জানায়, সব আইনি প্রক্রিয়া শেষে ঘুষ নেওয়ার সময় ওই কর্মকর্তাকে হাতেনাতে ধরার জন্য আট সদস্যের একটি দল গঠন করে দুদক। সে অনুযায়ী গতকাল ওই দলটি সংশ্লিষ্ট ভূমি অফিসের আশপাশে ওত পেতে থাকে এবং ১২ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় নূরুজ্জামানকে হাতেনাতে গ্রেপ্তার করে।