ঘুষ নেওয়ার সময় হাতেনাতে ধরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘুষ নেওয়ার সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের আলী আকবর নামের এক উপকর কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তিনি বর্তমানে রাজস্ব সার্কেল-২-এর ভারপ্রাপ্ত কর কর্মকর্তার দায়িত্বে আছেন। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে ওই কার্যালয় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আলী আকবরকে গ্রেপ্তারের তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন দুদকের চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক মোশাররফ হোসেন।
গ্রেপ্তারের পর আলী আকবরকে চান্দগাঁও থানায় রাখা হয়েছে।