ঘুষের টাকা না পেয়ে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদা না পেয়ে তিতাস গ্যাসের কর্মকর্তারা একটি ফিলিং স্টেশনের ব্যবস্থাপককে পিটিয়ে জখম করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত রোববার নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে এ ঘটনা ঘটে। তিতাসের কর্মকর্তারাও ওই ব্যবস্থাপকের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ করেছেন।
সোনারগাঁ থানায় গতকাল সোমবার উভয় পক্ষ লিখিত অভিযোগ দিয়েছে। কাচঁপুরের এসএস ফিলিং স্টেশনের ব্যবস্থাপক ফুরকান গণি লিখিত অভিযোগে উল্লেখ করেন, গত রোববার দুপুরে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির সোনারগাঁ আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক অজিত চন্দ্র দেবের নেতৃত্বে সাতজন কর্মকর্তা এসএস ফিলিং স্টেশনে এসে তাঁর কাছে ৫০ হাজার টাকা দাবি করেন। ঘুষের টাকা না দিলে বকেয়া বিলের জন্য তাঁদের স্টেশনের লাইন কেটে দেওয়ার হুমকি দেন তাঁরা। তিনি টাকা দিতে অস্বীকার করায় তাঁরা লাইন কাটতে যান। এ সময় তিনি প্রতিবাদ করায় তাঁরা (তিতাসের কর্মকর্তারা) তাঁকে পিটিয়ে জখম করেন। ঘটনার পর তাঁর সহকর্মীরা তাঁকে নারায়ণগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।
তিতাস গ্যাসের সোনারগাঁ আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক অজিত চন্দ্র দেব দাবি করেন, ‘আমরা কারও ওপর হামলা চালাইনি। ঘুষ দাবির সঙ্গে আমি জড়িত নই।’