ঘুষের টাকাসহ ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও কর্মচারী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফাঁদ পেতে ঘুষের টাকাসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এক কর্মকর্তা ও এক কর্মচারীকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গতকাল বৃহস্পতিবার দুপুরে শরীয়তপুর সদর উপজেলার পালং বাজারের একটি হোটেল থেকে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে দুদকের প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগ জানিয়েছে।

দুদকের ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সাজ্জাদ হোসেন প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মজুমদার মো. মাহফুজুর রহমান। তিনি মাদারীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের উপসহকারী পরিচালক (শরীয়তপুর জেলার অতিরিক্ত দায়িত্ব)। এ সময় ঘুষ গ্রহণে সহযোগিতা করার অভিযোগে ভোলা জেলার ফায়ার সার্ভিস অফিসের উচ্চমান সহকারী সাজ্জাদুল ইসলামকেও গ্রেপ্তার করা হয়।

দুদক সূত্র জানিয়েছে, গত ৬ ডিসেম্বর শরীয়তপুরে তুলি ফার্নিচার অ্যান্ড স্টিল নামের একটিসহ ছয়টি দোকান আগুনে পুড়ে যায়। ওই দোকানের মালিক আ. হাকিম মাতবরসহ তিনজন ন্যাশনাল ব্যাংক লি. শরীয়তপুর শাখা থেকে নগদ টাকা (সিসি ঋণ) নিয়েছিলেন। ওই ঋণের বিপরীতে সিকদার ইন্স্যুরেন্সে বিমা করা ছিল। বিমা দাবির জন্য সংশ্লিষ্ট ফায়ার সার্ভিস অফিসের প্রতিবেদন প্রয়োজন ছিল।

দুদকের সহকারী পরিচালক মো. সাজ্জাদ হোসেন এ ঘটনায় পালং থানায় একটি মামলা করেন।