ঘের থেকে শ্রমিকের রক্তাক্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুর উপজেলায় মাছের ঘের থেকে গত সোমবার রাতে এক তরুণের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে।

নিহত তরুণের নাম আতাউর রহমান (২৫)। তিনি ওই ঘেরে শ্রমিকের কাজ করতেন। আতাউর মনোহরনগর গ্রামের বাবর আলী সরদারের ছেলে।

পুলিশ ও পরিবার সূত্র জানায়, সোমবার বিকেলে আবদুর রাজ্জাকের ঘেরে ঘাস কাটতে যান আতাউর। সন্ধ্যার পরও বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাঁকে খুঁজতে ওই ঘেরে যান। সেখানে তাঁর লাশ পাওয়া যায়।

পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, তিনি গিয়ে আতাউরের লাশ দেখেন। আতাউরের মুখমণ্ডল রক্তাক্ত ও চোখের নিচে একটি ছিদ্র ছিল।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, আতাউরের কানের নিচে এবং চোখের ওপরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় তাঁর বড় ভাই সোহরাব হোসেন অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।