ঘেরে লুটপাট, আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের হামিদারদিয়ার একটি চিংড়িঘেরে গত বৃহস্পতিবার রাতে হানা দিয়ে মালামাল লুটপাট করেছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তদের হামলায় আলাউদ্দিন (২৯) ও মো. শফিউল আলম (৩২) নামের দুই শ্রমিক আহত হন।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ১২টার দিকে দুর্বৃত্তরা ওই চিংড়িঘেরে হানা দেয়। এ সময় চিংড়িঘেরের শ্রমিকেরা বাধা দিলে দুর্বৃত্তরা তাঁদের ওপর হামলা চালায়। এতে ঘেরের দুই শ্রমিক আহত হন। পরে দুর্বৃত্তরা ঘেরের কিছু মালামাল লুটপাট করে নিয়ে যায়।
দুর্বৃত্তদের হামলায় আহত দুই শ্রমিককে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, চিংড়িঘেরে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।