চকরিয়ায় আহত ডাকাতের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়ায় দুই পক্ষের গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ ডাকাত বাহিনীর প্রধান আতাউল্লাহ (৩২) মারা গেছেন। গতকাল শুক্রবার সকালে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার ভোরে চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের চরণদ্বীপের একান্নব্বই একর পাড়ায় দুই দল ডাকাতের মধ্যে গোলাগুলি হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে জাহেদুল ইসলাম নামের এক ডাকাত মারা যান। গুলিতে আহত হন ডাকাত বাহিনীর প্রধান আতাউল্লাহসহ চারজন। তাদের তিনটি অস্ত্রসহ গ্রেপ্তার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায় পুলিশ।
চকরিয়া থানার ওসি প্রভাষ চন্দ্র ধর জানান, ময়নাতদন্ত শেষে আজ শনিবার আতাউল্লাহর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।