চকরিয়ায় দুই পক্ষের সংঘর্ষ আহত ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের কোরবানিয়া ঘোনা এলাকায় গতকাল বৃহস্পতিবার বেলা দুইটায় দুই পক্ষের সংঘর্ষে নয় ব্যক্তি আহত হয়েছেন।
আহত ব্যক্তিদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তিরা হলেন মাহবুবুর রহমান (৪৩), হাবিবুর রহমান (৩৫), আবদুল আজিজ (৩২), মো. পারভেজ (৩০), মো. কালু (৪৮), মো. জাহেদ (২৫), মো. ইসমাঈল (২৪), মো. ইলিয়াছ (২৬) ও মো. সেলিম (২৩)।