চকরিয়ায় দুর্বৃত্তদের হুমকিতে আতঙ্কে শিক্ষক পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্বৃত্তদের হুমকির কারণে আতঙ্কের মধ্যে আছে কক্সবাজারের চকরিয়া পৌরসভার মগবাজার এলাকার একজন শিক্ষকের পরিবার। দুর্বৃত্তদের ভয়ে পরিবারের সদস্যরা ঘর থেকে বের হতে পারছেন না।
সূত্র জানায়, ১৭ মার্চ রাত দেড়টার দিকে কিশলয় আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক এহেছান আল মামুনের মগবাজার এলাকার বাড়িতে ১০-১৫ জন দুর্বৃত্ত হামলা চালায়।
শিক্ষক এহেছান আল মামুন বলেন, সন্ত্রাসীরা তাঁর বসতঘরে তাণ্ডব চালিয়েছে। থানায় লিখিত অভিযোগ দিলেও পুলিশ মামলা নিচ্ছে না।
চকরিয়া থানার ওস প্রভাষ চন্দ্র ধর বলেন, ‘আওয়ামী লীগের স্থানীয় কয়েকজন নেতা বিষয়টি মীমাংসার চেষ্টা করছেন। তাঁরা যদি মীমাংসা করতে না পারেন, তাহলে মামলা নেওয়া হবে।’