চকরিয়ায় বাগান কেটে ফেলল দুর্বৃত্তরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের চকরিয়ার বরইতলী ইউনিয়নে একটি বাগানের ১ হাজার ৬৫০টি ইউক্যালিপটাস গাছের চারা কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
বাগানের মালিক আবদুস সালাম জানান, ২৩ শতক জমিতে দুই বছর আগে দুই হাজার ইউক্যালিপটাস গাছের চারা রোপণ করেন তিনি। তাঁর অভিযোগ, জায়গা দখল করতেই দুর্বৃত্তরা গাছ কেটে ফেলেছে। এ জন্য একই ইউনিয়নের আনিছুর রহমান, তাঁর ছেলে মো. ফাহিম ও আরিফকে দায়ী করেন তিনি। এ ঘটনায় ওই তিনজনকে আসামি করে গতকাল বুধবার আদালতে মামলা করেছেন তিনি।
তবে আনিছুর রহমান গাছের চারা কেটে নষ্ট করার অভিযোগ অস্বীকার করেছেন।