চকরিয়ায় মোটরসাইকেলসহ চোর গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া পৌরসভার থানা সড়কের মাথা থেকে গত মঙ্গলবার রাতে মোটরসাইকেলসহ মো. মোরশেদ (২৫) নামের এক চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। মোরশেদ চকরিয়া উপজেলার কোনাখালীর ২ নম্বর ওয়ার্ডের আবদুল খালেকের ছেলে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রভাষ চন্দ্র ধর বলেন, পাঁচ মাস আগে চকরিয়া উচ্চবিদ্যালয়ের পশ্চিম পাশের ভাড়া বাসা থেকে প্রধান ফটকের গ্রিল কেটে একটি মোটরসাইকেল চুরি হয়ে যায়। এ ঘটনায় গত ২৭ জুলাই মোটরসাইকেলের মালিক আশফাকুল হক চৌধুরী বাদী হয়ে মামলা করেন।
মঙ্গলবার মোরশেদ নামের ওই যুবককে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়।