চকরিয়ায় লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের চকরিয়া লাশবাহী অ্যাম্বুলেন্স ও অটোরিকশায় ডাকাতি হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের দরবেশকাটা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্র জানায়, একটি অ্যাম্বুলেন্স ও সিএনজিচালিত অটোরিকশায় করে আত্মীয়স্বজনেরা লাশ নিয়ে চকরিয়া থেকে বদরখালী যাওয়ার পথে দরবেশকাটা এলাকায় ডাকাতের কবলে পড়েন। সড়কে গাছ ফেলে প্রতিবন্ধকতা তৈরি করে ডাকাতেরা। ওই সময় গাড়ি দুটিতে থাকা যাত্রীদের কাছ থেকে চারটি মুঠোফোন ও এক হাজার টাকা লুটে নেওয়া হয়।
বদরখালী নৌপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবদুল আউয়াল বলেন, দুর্বৃত্তরা লাশবাহী অ্যাম্বুলেন্স আক্রমণ করেছে খবর পেয়ে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।