চকরিয়ায় সাড়ে তিন মাস পর 'অপহৃত' ছাত্রী উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অপহরণের’ সাড়ে তিন মাস পর অষ্টম শ্রেণির এক ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারের চকরিয়া পৌর শহরের চিরিঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, গত বছরের ২৯ সেপ্টেম্বর সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে পাঁচজন দুর্বৃত্ত ওই ছাত্রীকে ‘অপহরণ’ করে। এ ঘটনায় ছাত্রীর বাবা পাঁচজনের বিরুদ্ধে চকরিয়া থানায় মামলা করেন।
ছাত্রীর বাবা বলেন, ‘পুলিশ এ পর্যন্ত মামলার কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। উল্টো আসামিদের হুমকিতে আমরা নিরাপত্তাহীনতায় আছি।’
জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা ও চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহীদ উল্লাহ বলেন, ‘অপহৃত’ ছাত্রী উদ্ধার হয়েছে। তাকে মেডিকেল চেকআপের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি জানান, চাপের মুখে পড়ে অপহরণকারীরা ওই ছাত্রীকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে।