চকরিয়া জাল টাকাসহ নারী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া পৌরসভার ভেন্ডিবাজার এলাকা থেকে গত শুক্রবার রাতে জাল টাকাসহ জ্যোৎস্না আকতার (২০) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার সাহারবিল ইউনিয়নের রামপুর এলাকার মিজানুর রহমানের স্ত্রী। পুলিশ জানিয়েছে, ৫০০ টাকার জাল নোট দিয়ে সবজি কেনার সময় জ্যোৎস্না আকতারকে ধরে ফেলেন স্থানীয় ব্যবসায়ীরা। খবর পেয়ে পুলিশ গিয়ে ওই নারীর কাছ থেকে আরও একটি এক হাজার টাকার জাল নোট পায়। এ ঘটনায় চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল হাসান বাদী হয়ে ওই নারীর বিরুদ্ধে মামলা করেছেন।