চকরিয়ায় অভিযানে গ্রেপ্তার ২৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গতকাল শুক্রবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী, তিনজন ইয়াবা ব্যবসায়ী এবং অন্যরা বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি বলে পুলিশ জানিয়েছে। চকরিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামরুল আজম জানান, অপরাধীদের ধরতে পুলিশের এ অভিযান আগামী এক সপ্তাহ পর্যন্ত চলবে। চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি|