চকরিয়ায় আওয়ামী লীগের নেতাকে হত্যার অভিযোগে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি আবদুল মজিদকে হত্যার অভিযোগে আটজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল বুধবার আবদুল মজিদের ছেলে মিজানুর রহমান এ মামলা দায়ের করেন।
গত মঙ্গলবার ভোরে কক্সবাজারের চকরিয়া পৌরসভার বাটাখালী সেতু এলাকা থেকে আবদুল মজিদের (৬৮) লাশ উদ্ধার করা হয়।
মিজানুর রহমান বলেন, তাঁর বাবা সৌদিপ্রবাসী নুর হোসেনের জায়গাজমি ও মাছের ঘের দেখাশোনা করতেন। তাঁর (সৌদিপ্রবাসী) জায়গা দখলে বাধা দেওয়ায় গোলাম মোস্তফা ওরফে বদিউল আলমসহ ৮ থেকে ১০ জন তাঁর বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করেছেন।
চকরিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. কামরুল আজম বলেন, জায়গার বিরোধ নিয়ে আবদুল মজিদকে শ্বাসরোধে হত্যা করেছে বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। তিনি বলেন, মামলার তদন্ত চলছে। পাশাপাশি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।