চকরিয়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ইনানী রিসোর্ট এলাকায় গত শনিবার রাতে ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে পাঁচ হাজার ৭৭৫টি ইয়াবা বড়িসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন টেকনাফের হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার এলাকার শফিকুল ইসলাম (২৭), বান্দরবানের লামার ফাইতংয়ের বানিয়ারছড়া এলাকার মামুনুর রশিদ (৩০), চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার হারলা এলাকার নাসির উদ্দিন (২৮)।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, টেকনাফের যাত্রী শফিকুল ইসলামের সিটের নিচে বিশেষ কায়দায় মোড়ানো অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে যাত্রী শফিকুল ছাড়াও গাড়ির কর্মচারী মামুনুর ও নাসিরকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।