চকরিয়ায় একজনকে কুপিয়ে ও জবাই করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের মছনিয়াকাটা এলাকায় এক ব্যক্তিকে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গতকাল বুধবার বেলা ১১টায় মছনিয়াকাটা বাইতুল একরাম জামে মসজিদের পুকুর পাড় থেকে পুলিশ ওই ব্যক্তির লাশ উদ্ধার করে। নিহত ওই ব্যক্তির নাম মো. ওসমান (৪৫)। তিনি ওই এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে।
পুলিশ জানিয়েছে, গত মঙ্গলবার রাত ১২টা থেকে দুইটার মধ্যে ওসমানকে কুপিয়ে ও জবাই করে হত্যা করে। তাঁর মাথায় ১৩টি, কাঁধে তিনটি ও ঘাড়ে ছয়টি কোপের চিহ্ন রয়েছে। কোপানোর পর তাঁকে জবাই করা হয়।
হারবাং পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাবুল আজাদ বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র ওসমানকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তবে এখনই সব কিছু বলা যাচ্ছে না। তদন্ত চলছে। তিনি আরও বলেন, ঘটনার বিবরণ অনুযায়ী কামরুন্নাহার (৪০) নামের এক নারীকে আটক করা হয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রভাষ চন্দ্র ধর বলেন, লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।