চকরিয়ায় কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়ায় দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল বুধবার এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার মনির উদ্দিন ওরফে মুনিয়ার (৩০) বাড়ি ডুলাহাজারা ইউনিয়নের রংমহল এলাকায়।
ওই কলেজছাত্রীর মায়ের ভাষ্যমতে, গত সোমবার সকালে কলেজে যাওয়ার পথে তাঁর মেয়েকে মনির উদ্দিনসহ তিন যুবক অপহরণের পর মাইক্রোবাসে করে কক্সবাজার শহরের একটি হোটেলে নিয়ে যান। সেখানে মনির উদ্দিন তাঁর মেয়েকে ধর্ষণ করেন। পরদিন মনির উদ্দিন তাঁর মেয়েকে মোটরসাইকেলে করে এনে ডুলাহাজারা এলাকায় ফেলে চলে যান।
ধর্ষণের শিকার কলেজছাত্রীর বলে, হোটেলে নিয়ে যাওয়ার পর অপহরণকারীরা তাকে মারধর করেন। পরে তাকে ধর্ষণ করা হয়।
চকরিয়া থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, এ ঘটনায় মনির উদ্দিন, মোহাম্মদ ইসমাঈল ও মোহাম্মদ তুহিনের বিরুদ্ধে মামলা করেছেন ওই কলেজছাত্রীর মা।