চকরিয়ায় কিশোরী অপহরণের অভিযোগে আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া থেকে এক কিশোরীকে অপহরণের অভিযোগে মোহাম্মদ মিনার নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের পাহাড়ি এলাকা ইসলাম নগর থেকে ওই কিশোরীকে উদ্ধার ও মিনারকে আটক করা হয়।
মিনার চকরিয়া পৌরসভার হালকাকারা গ্রামের জাফর আলমের ছেলে ও মাইক্রোবাসের চালক।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহিরুল ইসলাম খান বলেন, এক কিশোরীকে অপহরণের অভিযোগ পেয়ে অভিযান চালানো হয়। গতকাল দুপুরে পাহাড়ি এলাকা থেকে ওই কিশোরীকে উদ্ধার ও এক যুবককে আটক করা হয়।
কিশোরীর বাবা বলেন, গত শনিবার সকালে তাঁর মেয়ে আলীকদমের চৈক্ষ্যং থেকে চট্টগ্রাম শহরে যাওয়ার পথে চকরিয়া শহীদ আবদুল হামিদ পৌর বাস টার্মিনাল থেকে অপহৃত হয়। পরে চকরিয়ার পাহাড়ি এলাকা ইসলাম নগরে স্থানীয় লোকজন অপহরণকারীকে ধাওয়া করে ধরে পুলিশে খবর দেয়।