চকরিয়ায় কিশোরের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট বাজারের পূর্ব পাশের একটি আগর বাগান থেকে গতকাল সোমবার এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত কিশোর জয়নাল আবেদিন (১৪) ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব ডুমখালী এলাকার হারুনুর রশিদের ছেলে। সে মালুমঘাট বাজারের একটি রেস্তেরাঁর কর্মচারী।
স্থানীয় সূত্র জানায়, গতকাল বেলা ১১টার দিকে আগর বাগানের ভেতরে জয়নালের লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে তার আত্মীয়স্বজন ও পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।
জয়নালের মা খালেদা বেগম বলেন, তাঁর ছেলে রোববার দুপুরে ঘর থেকে কর্মস্থলের উদ্দেশ্যে বের হয়। এরপর থেকে তার খোঁজ ছিল না। তিনি বলেন, ‘আমার ছেলেকে কেউ পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করেছে।’
কক্সবাজারের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল-চকরিয়া) মো. মাসুদ আলম প্রথম আলোকে বলেন, জয়নালের মাথা ও গলায় আঘাতের চিহ্ন আছে।