চকরিয়ায় গুলি করে বন্য হাতি হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মরা হাতি দেখতে ভিড় করে এলাকার​ লোকজন। চকরিয়ার পূর্ণগ্রাম থেকে গতকাল সকালে তোলা ছবি l প্রথম আলো
মরা হাতি দেখতে ভিড় করে এলাকার​ লোকজন। চকরিয়ার পূর্ণগ্রাম থেকে গতকাল সকালে তোলা ছবি l প্রথম আলো

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের পূর্ণগ্রাম এলাকায় গত বুধবার দিবাগত রাতে একটি বন্য হাতিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার সকালে বনকর্মীরা হাতিটির মরদেহ উদ্ধার করেন।
পূর্ণগ্রামের কয়েকজন বাসিন্দা বলেন, বুধবার রাতে একটি বন্য হাতি দলছুট হয়ে লোকালয়ে ঢুকে পড়ে। এ সময় হাতিটি একটি বসতঘরে ভাঙচুর চালায়। পরে রাত ১২টার দিকে দুর্বৃত্তরা হাতিটির মাথায় গুলি করে। এতে হাতিটি মারা যায়।
কক্সবাজার উত্তর বন বিভাগের ভোমারিয়া ঘোনা রেঞ্জ কর্মকর্তা আবু তাহের প্রথম আলোকে বলেন, হাতিটিকে কাছ থেকে গুলি করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্ত শেষে হাতিটির মরদেহ মাটিচাপা দেওয়া হয়েছে। তিনি বলেন, এ ঘটনায় দুর্বৃত্তদের বিরুদ্ধে বন্য প্রাণী সংরক্ষণ আইনে মামলা করা হবে।