চকরিয়ায় জামায়াত নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং বাসস্ট্যান্ড এলাকা থেকে আজ রোববার জুনাইদুল হক সিকদার (৩৫) নামে এক জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়ন জামায়াতের বাইতুলমাল সম্পাদক।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, জামায়াত নেতা জুনাইদুল দুটি নাশকতা মামলার ফেরারি আসামি। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে হারবাং বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে আজ দুপুরে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ওসি বলেন, চকরিয়া জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের মাধ্যমে জুনাইদুলকে জেলহাজতে পাঠানো হয়েছে।