চকরিয়ায় তিন ডাকাত গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের চকরিয়া উপজেলায় ডাকাত দলের প্রধান নাছিরসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের সওদাগর ঘোনা এলাকায় গতকাল শুক্রবার বিকেল চারটায় অভিযান চালিয়ে উপকূলীয় চিংড়ি জোনের ত্রাস নাছির উদ্দিনকে (৩২) তাঁর বসতঘর থেকে গ্রেপ্তার করা হয়। গতকাল ভোরে ডুলাহাজারা ইউনিয়নের ডুমখালী গ্রাম থেকে মো. বাবলু (৩৫) ও মো. ছরওয়ার উদ্দিন (৩৩) নামের আরও দুই ডাকাতকে গ্রেপ্তার করা হয়।