চকরিয়ায় দুই পক্ষে গোলাগুলি, আহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের জিদ্দাবাজার এলাকায় গতকাল শুক্রবার রাত সাড়ে আটটায় দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ছুরিকাঘাতে একজন আহত হয়েছেন। পুলিশ এক যুবককে আটক করেছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী লোকজন জানিয়েছেন, গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে একটি সামাজিক ঘটনার মীমাংসার জন্য দুই পক্ষের লোকজন বৈঠকে বসেন। একপর্যায়ে সেখানে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। ওই সময় মিনহাজ উদ্দিন ওরফে ইমন ও মো. মাঈন উদ্দিনের পক্ষ অন্তত ১০ রাউন্ড গুলিবর্ষণ করে এলাকায় ত্রাসের সৃষ্টি করলে বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন।