প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় দেড় হাজারেরও বেশি ‘চকলেটবোমা’ উদ্ধার করা হয়েছে। গত রোববার রাতে বিজিবির টহল দল উপজেলার ফুলতলা ইউনিয়নের সীমান্তবর্তী কোনাগাঁও গ্রাম থেকে বোমাগুলো উদ্ধার করে। বিজিবি জানায়, রোববার রাত নয়টার দিকে বিজিবির ফুলতলা ক্যাম্পের টহল দল অভিযানে গেলে চোরাকারবারীরা একটি বাঁশঝাড়ের ভেতর প্লাস্টিকের দুটি বস্তা ফেলে পালিয়ে যায়। বস্তা থেকে ১ হাজার ৫৮৪টি ভারতীয় চকলেটবোমা উদ্ধার করা হয়। আতঙ্ক সৃষ্টির উদ্দেশে৵ এসব বোমা আনা হতে পারে বলে জানিয়েছেন বিজিবির ৫২ ব্যাটালিয়নের ফুলতলা ক্যাম্পের কমান্ডার সুবেদার শাহ আলম।