প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে তৈরি পোশাকবোঝাই কাভার্ড ভ্যান ছিনতাই ও ডাকাত চক্রের হোতা মাসুদ ওরফে পিচ্চি মাসুদকে দুই সহযোগীসহ গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি এলজি ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়। গত সোমবার রাত সাড়ে ১২টার দিকে নগরের হালিশহর চৌতলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। তার দুই সহযোগী হলো মো. ইসমাঈল ও মো. জাহাঙ্গীর। হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কবির জানান, মাসুদ মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে তৈরি পোশাকবোঝাই কাভার্ড ভ্যান থেকে মালামাল ছিনতাই ও ডাকাতি করে থাকে। তার বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে। গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে দুই সহযোগীসহ তাকে কারাগারে পাঠানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম