চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম কাজীর দেউড়িতে বিএনপির কার্যালয় নাসিমন ভবনে বেলা তিনটায় উত্তর জেলা বিএনপির কর্মী সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির কর্মী সভায় আজ মঙ্গলবার বেলা তিনটার দিকে দুই পক্ষের সংঘর্ষ শুরু হয়। কাজীর দেউড়িতে বিএনপির কার্যালয় নাসিমন ভবনে বেলা তিনটায় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির কর্মী সভা হওয়ার কথা থাকলেও সংঘর্ষের কারণে এখনো সভা শুরু হয়নি।

সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের প্রধান অতিথি হিসেবে থাকার কথা।

প্রাথমিকভাবে জানা গেছে, বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরীর সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষ এখনো চলছে।