চট্টগ্রাম কলেজে ককটেল বিস্ফোরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সামনে গতকাল বুধবার দুপুরে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি। ঘটনার পরপরই শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। অনেকে ছোটোছুটি করতে থাকেন। পরে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেন।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজ আহমেদ প্রথম আলোকে বলেন, দুপুরে কলেজের ইসলামের ইতিহাস বিভাগের সামনে কে বা কারা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। ঘটনাস্থলে কেউ না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।