চট্টগ্রাম কলেজে ককটেল বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামের সামনে আজ রোববার রাত ১০ টার দিকে ককটেলের বিস্ফোরণ ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। বিস্ফোরণের জন্য ছাত্রশিবিরকে দায়ী করেছে কলেজ শাখা ছাত্রলীগ। 

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজ আহমেদ প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামের সামনে কে বা কারা পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে কেউ হতাহত হয়নি। ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এই ঘটনায় জন্য শিবিরকে দায়ী করে চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আবু মোহাম্মদ আরিফ রাতে প্রথম আলোকে বলেন, কাল সোমবার কলেজে মিলাদ মাহফিলে আয়োজন করা হয়েছে। এটি বানচাল করতে শিবির আতঙ্ক ছড়াতে এ কাজ করেছে।